
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ কথিত বিএনপি নেতা মিজানুর রহমান ওরফে “লুঙ্গী মিজান” এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকাকার লুঙ্গী মিজান নামে পরিচিতি পাওয়ার পর থেকেই এলাকায় তার প্রভাব বাড়তে থাকে। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি সোনারগাঁও পৌরসভা এলাকায় মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন মিজান। তার নেতৃত্বে এলাকায় মাদকের বিস্তার বৃদ্ধি পায় এবং তরুণ সমাজের মধ্যে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।
অভিযানের সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের আশা, এই গ্রেফতারের মাধ্যমে এলাকায় মাদক কারবার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672