
সবুজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা ১৫ মিনিটে মহাদেবপুরের সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ সেলিনা পারভিন।
আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং সামাজিক অবক্ষয় রোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও আইনি দিক, এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা ও সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশেষ করে কিশোর-কিশোরীদের লক্ষ্য করে সচেতনতামূলক এই মতবিনিময় সভায় শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করতে পেরেছে।
জেলা পুলিশ নওগাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের ঝুঁকি থেকে রক্ষা করতে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
এদিকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলে স্থানীয় সাংবাদিকসহ গণমাধ্যমকর্মীদের অনেকেই। আয়োজকরা আশা করছেন, গণমাধ্যমের সহযোগিতায় এ ধরনের সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672