
রাজশাহী প্রতিনিধি : রাজিব খাঁন
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভা বিএনপির উদ্যোগে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন-এর সংসদে যুগোপযোগী ও প্রজ্ঞাপূর্ণ বক্তব্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নওহাটা পৌরসভা বিএনপির সভাপতি ও দ্বিতীয়বারের মতো নির্বাচিত পৌরসভা সভাপতি রফিকুল ইসলাম রফিক এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
সংসদে যুগোপযোগী বক্তব্যে রাজনৈতিক মহলে প্রশংসা জানা গেছে, জাতীয় সংসদে দেশের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট, তথ্যসমৃদ্ধ ও সময়োপযোগী বক্তব্য রাখায় এমপি এডভোকেট শফিকুল হক মিলনের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নওহাটা পৌরসভা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নওহাটা পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক এক শুভেচ্ছা বার্তায় বলেন, সংসদে জনগণের আশা-আকাঙ্ক্ষা, এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার বিষয়ে বলিষ্ঠ বক্তব্য রাখার মাধ্যমে এমপি শফিকুল হক মিলন পবা-মোহনপুর সহ রাজশাহীর মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন। তাঁর এ ধরনের দায়িত্বশীল ও দূরদর্শী বক্তব্য জাতীয় সংসদকে আরও কার্যকর ও গণমুখী করতে সহায়ক ভূমিকা রাখবে।
বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন
নওহাটা পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব তিনি দক্ষতা ও আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর বক্তব্যে সাধারণ মানুষের কথা, গণতন্ত্রের কথা এবং উন্নয়নের কথা উঠে এসেছে, যা পবা-মোহনপুরের জনগণের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সর্বস্তরের জনগণের শুভেচ্ছা ও প্রত্যাশা এদিকে নওহাটা পৌরসভাসহ।
পবা-মোহনপুর এলাকার সর্বস্তরের জনগণও এমপি শফিকুল হক মিলনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও জাতীয় সংসদে জনগণের পক্ষে সোচ্চার থাকবেন এবং পবা-মোহনপুর এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে আরও কার্যকর ভূমিকা রাখবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে সময়োপযোগী ও বাস্তবমুখী বক্তব্য একজন সংসদ সদস্যের দায়িত্বশীলতার পরিচয় বহন করে এবং এর মাধ্যমে এলাকার জনগণের প্রত্যাশা জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হয়। এমপি শফিকুল হক মিলনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672