
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ ইটভাটা, করাতকল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, হাম রোগের প্রাদুর্ভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আকতার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগর, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় বিশেষভাবে আলোচনা হয়— উপজেলার বিভিন্ন এলাকায় হাম রোগের প্রাদুর্ভাব, তেলের কালোবাজারি ও অবৈধ বিক্রি, মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন না করাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি, অবৈধ ইটভাটা ও করাতকল পরিচালনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়ার কারণ ও তা প্রতিরোধের উপায় নিয়ে।
সভায় বক্তারা বলেন, অবৈধ ইটভাটা, করাতকল ও মাদক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করতে হবে। এছাড়া হাম রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার আহ্বান জানানো হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672