
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার নবগঠিত বুড়িচং পৌরসভার নির্বাচন সামনে। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এক সময়ের সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমিনুল ইসলাম মেম্বার। ইউনিয়ন পরিষদের সদস্য থাকাকালিন সময় থেকে শুরু করে দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা সাথে জড়িত। ইউপি সদস্যের আড়ালে তিনি দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। একজন জনপ্রতিনিধি হয়ে মাদক ব্যবসায় জড়িত থাকার কারনে তৎকালীন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদক বিরোধী সমাবেশে উপস্থিত হাজারো স্থানীয় বাসিন্দা ও অনুষ্ঠানে উপস্থিত সদর ইউনিয়নের চেয়ারম্যান সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে আমিনুল ইসলাম মেম্বারের মাদক ব্যবসার অপকর্মের তীব্র নিন্দা জানিয়েছিলেন। এবং হুশিয়ারি দিয়ে সাবধান করে বলেছিলেন এই ওয়ার্ডের মেম্বার গাঁজা ব্যবসার সাথে জড়িত। আমার কাছে তথ্য প্রমাণ আছে। মাদক ব্যবসায়ী জনপ্রতিনিধি হোক আর প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।
স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, সামনে বুড়িচং পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে এসব ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে সীমান্তবর্তী এই উপজেলায় মাদক, চোরাচালান বৃদ্ধিসহ এলাকায় অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাবে।স্থানীয়রা জানায়, গত দুই বছরে ভয়াবহভাবে মাদক ব্যবসা বৃদ্ধি পাওয়ায় মাদকের আন্তর্জাতিক রুট হিসেবে উঠে আসে বুড়িচং উপজেলার নাম। সরকারি গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় উঠে আসে বেশ কিছু মাদক ও চোরাকারবারি এবং তাদের গডফাদারের নাম। তালিকাভুক্ত বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারি মধ্যে আমিনুল ইসলাম মেম্বার এবার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিল নির্বাচনে পদপ্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমিনুল ইসলাম মেম্বার সহ তার ভাই ও দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা ব্যবসায় জড়িত। তাদের নামে দেশের অনেক জেলায় মাদকের মামলা রয়েছে।তাদের প্ররোচনার লোভে পড়ে অনেক পরিবারের সদস্যরা জেল খেটে নিঃস্ব হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন নির্বাচিত হওয়ার জন্য এসব প্রার্থী অবৈধভাবে উপার্জিত অর্থ ভোটারদের মাঝে বিলিয়ে দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার জন্য ওঠে পড়ে লেগেছেন। এসব ব্যক্তি নির্বাচিত হলে পূর্ণমতি ৪নং ওয়ার্ডে মাদক আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের।
পূর্ণমতি ৪নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় নাম প্রকাশ না করার শর্তে এক ভোটার বলেন আমাদের পাড়ার একজন তাদের ২ ভাইয়ের গাঁজা ব্যবসার প্রলোভন পড়ে পিকআপ সহ গাঁজা নিয়ে পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘ ৪ বছর জেল খেটেছেন।এই গ্রামের সকলে ই জানেন আমিনুল ইসলাম ও তার ভাই জাকিরের বিরুদ্ধে রয়েছে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসার বিস্তর অভিযোগ। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে মাদক কারবারির তালিকায় ও তাদের নাম রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে জগতপুর গ্রামের বাসিন্দা একসময়ের তাদের গাঁজা ব্যবসার সহযোগী বলেন আমিনুল ইসলাম মেম্বার নির্বাচিত হলে এলাকার ঘরে ঘরে মাদকের আসর বসবে। সবাইকে সতর্ক থাকতে হবে।’স্থানীয়রা বলছেন, নির্বাচনে অংশ নেওয়া ২/৩ জন মাদক ব্যবসা, চোরাচালন, অবৈধ বালু উত্তোলনকারী, সহ নানা অপরাধ কর্মকাণ্ডে সরাসরি জড়িত। তাদের কাছে সাধারণ মানুষ অসহায়। স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না।স্থানীয় সচেতন মহল মনে করেন মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীকে সজাগ থাকতে হবে। ‘এটি ভয়ঙ্কর ব্যাপার। মাদকের সঙ্গে সংশ্লিষ্টরা নির্বাচিত হলে এলাকায় মাদক চোরাচালান বেড়ে যাবে। বয়কট করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’ আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভালো ব্যক্তি জনপ্রতিনিধি হোক।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672