
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন
সহ মোট ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে দেবপুর এলাকার নুরজাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন।নিহত হুমায়ুন কবির দেবীদ্বার উপজেলার ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী আব্দুল আজিজ ব্যাপারীর ছেলে। তিনি রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, ময়নামতি থেকে দেবীদ্বারগামী একটি সিএনজির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয় সূত্র জানা যায়, পারিবারিক বিরোধের জেরে হুমায়ুন কবির ও আনিস মেম্বারের মধ্যে আদালতে পাল্টাপাল্টি মামলা চলছিল। পরে সামাজিক সালিসের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। মঙ্গলবার আদালতে আপস-মীমাংসার আবেদন শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
আহতদের মধ্যে রয়েছেন—নিহতের স্ত্রী মাকসুদা বেগম (৪৫), ছেলে রাকিবুল ইসলাম নাহিদ (২৫), আজিমুল ইসলাম (৩০), লাভনী আক্তার (২২), আসিকুল ইসলাম (৩৫) এবং সিএনজি চালক আতিকুল ইসলাম। তাদের কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে হেলপার রাহিম (১৪)কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চালকের পরিবর্তে হেলপারই পিকআপটি চালাচ্ছিল এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন জানান,দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672