
সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁ জেলা প্রেস ক্লাবে পৈত্রিক সম্পত্তি জবর দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল লতিফ। বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে প্রতিপক্ষরা।
লিখিত বক্তব্যে তিনি জানান, নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের মৃত ইনছের আলীর পুত্র মোঃ আব্দুল লতিফ ও মোঃ লুৎফর রহমান তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত কোমাইগাড়ী মৌজার জমির মালিক। জমির আরএস খতিয়ান নং-১৭৫, দাগ নং-০২ অনুযায়ী মোট ১ একর ৩৯ শতকের মধ্যে বিবাদীরা ৪ শতক জমি নিজেদের দাবি করে অবৈধভাবে দখলের চেষ্টা করছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয় কোমাইগাড়ী গ্রামের মৃত ইব্রাহীম আলীর পুত্র মোঃ আবু হায়াত মঞ্জু (৭০) ও আনছার আলীর পুত্র মোঃ নাছিম (৪৫) সহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জমির মালিকানা নিয়ে পূর্বে অতিরিক্ত সিভিল জজ আদালত, নওগাঁতে মামলা (নং-৩৩/২০০৬) দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে বলা হয়, গত ২৫ মার্চ সকাল ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের জমিতে প্রবেশ করে নির্মাণাধীন ঘরবাড়ি ভাঙচুর করে, আরসিসি পিলার ক্ষতিগ্রস্ত করে এবং মালামাল লুটপাট চালায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে নওগাঁ সদর থানায় অভিযোগ করা হলেও পুলিশ এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আব্দুল লতিফ সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রচার করে ন্যায়বিচার প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে বরুনকান্দি গ্রামের মোঃ লুৎফর রহমান ও মোঃ আকবর আলী রয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672