
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধলাপাড়া রেঞ্জের ঝড়কা ও বটতলা বিট সংলগ্ন সংগ্রামপুর ও কুমারপাড়া এলাকায় বন বিভাগের জমি দখলের অভিযোগে আটককৃত চারজন মধ্যে দুই রাজমিস্ত্রি সহ আদালতে প্রেরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তি হলেন রাজমিস্ত্রি মিনহাজ এবং রফিক খান, সন্ধানপুর ইউনিয়ন মিরপুর গ্রামের বাসিন্দা। দিনমজুরি কাজ করে তাদের পরিবারে পরিচালনা করেন।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে হাতেনাতে চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মিনহাজ ও রফিক খান নামের দুই রাজমিস্ত্রিকে আদালতে প্রেরণ করা হয়।
এই ঘটনায় সন্ধানপুর ইউনিয়নের গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, আটককৃত মিনহাজ ও রফিক পেশায় রাজমিস্ত্রি। তারা কেবল পারিশ্রমিকের বিনিময়ে সেখানে কাজ করতে গিয়েছিলেন, জমির মালিকানা বা দখলের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকৃত দখলদারদের বাদ দিয়ে শ্রমিকদের আইনি প্রক্রিয়ায় জড়ানোয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সন্ধানপুর ইউনিয়নের বাসিন্দারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রশাসনের কাছে সঠিক ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর ভাষ্য, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক এবং নিরপরাধ শ্রমিকরা যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখা জরুরি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672