
মোঃ সোহরাব হোসেন মুন্সি, নিজস্ব প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি, হাস মুরগী, গভীর নলকুপের লোহার অংশ চুরি ও হয়রানির অভিযোগ। এমনকি শত্রুতার জেরে গভীর নলকূপ চুরি করে ক্ষ্যান্ত হননি, নলকূপের মধ্যে বালি ভরে দিয়েছে যাতে করে পানি পান না করতে পারে। এমন ঘৃনিত অমানবিক কাজ করার ঘটনায় ভুক্তভোগী ২৯/০৩/২০২৬ তারিখে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার জিডি নং-১৪৩৬।
এছাড়া একই ঘটনাকে কেন্দ্র করে ৩০/০৩/২০২৬ তারিখ সকাল অনুমান ১১ টার সময় ঘটনা তদন্তে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থলে পৌছালে তাদের সামনে ১ নং বিবাদী রবিউল ইসলাম ভুক্তভোগী কলাম ঢালী (৫০), পিতা: সামাদ ঢালী, মাতা: রহিমা খাতুনকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় ৩০/০৩/২০২৬ তারিখ একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিবাদী রবিউল (৩৫) আশিক (২৯), আলাল উদ্দিন (২৮)সহ অজ্ঞাতনামা আরও ১০-১১ জনের সঙ্গে বিরোধ চলছিল। তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে আসছে এবং বিভিন্ন সময় ক্ষতি করার চেষ্টা করে ভুক্তভোগীদের মারাত্মকভাবে মারপিঠ করে খুন জখম করে। দীর্ঘদিন খুলনা মেডিকেলে চিকিৎসা গ্রহণ করে বাড়ীতে আসলে বিবাদীরা আবারও খুন জখমের হুমকি প্রদান করে।
পূর্বে এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়ে বটিয়াঘাটা থানায় ১৫/১২/২০২৩ তারিখ একটি মামলা দায়ের করেন, (মামলা নং- ৭/১৬৯।
অভিযোগে আরও বলা হয়, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হোগলবুনিয়া গ্রামের জিয়া খালপাড় এলাকায় বিবাদীরা তাকে দেখে গালিগালাজ করে এবং মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672