
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (০১/০৩/২৬) রাতে উপজেলার মেম্বার গলি, সোনাপুর ও কাচপুর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো: আশরাফুল ইসলাম ও মো: সারোয়ার।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।