
শোয়েব হোসেন, নবাবগঞ্জ (ঢাকা)
২ এপ্রিল: পাট চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, নবাবগঞ্জ যৌথভাবে এই বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের হাতে পাট বীজ তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আসমা জাহান, উপজেলা পাট কর্মকর্তা রোস্তম আলী, উপজেলা পাট সমিতির সভাপতি ইউসুফ মোল্লা,উপজেলা বিএনপির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্র জানায়, উপজেলার ১৪টি ইউনিয়নের ৯২৫ জন কৃষকের মাঝে মোট ১৫২৫ কেজি পাট বীজ বিতরণ করা হয়েছে।