
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ; বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ | ১৬:৪১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পানাম গাবতলি এলাকায় পরিত্যক্ত একটি সম্পত্তি ভুয়া দলিলের মাধ্যমে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ইসমাইল এবং তার সহযোগীরা সাহাপুর এলাকার শাহজালাল নামের এক ব্যক্তির পক্ষে জমিটি দখলে নিতে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। এ সময় এলাকাবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, জমিটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকলেও এর প্রকৃত মালিকানা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। স্থানীয় যুবসমাজ জায়গাটি দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। হঠাৎ করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমি বিক্রির দাবি তুলে দখলের চেষ্টা চালানো হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী জানান, এটি তাদের একমাত্র খেলার মাঠ। প্রভাবশালী একটি মহল ভুয়া দলিল তৈরি করে জমিটি দখল করতে চাইছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।
স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল মেম্বার ও জমির দাবিদার শাহজালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমান জানান, ঘটনাটি তদন্তের জন্য বৈদ্যেরবাজার ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672