
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন ছনপাড়া খামারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২০ পুরিয়া হেরোইনসহ মো: জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো: জাকির হোসেন উপজেলার ছনপাড়া এলাকার মৃত আবুল হাসেমের পুত্র। তিনি ছনপাড়া, পোস্ট-আনন্দবাজার, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছনপাড়া খামারগাঁও এলাকার আব্দুল হাকিমের বাড়ির পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।