
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. দেলোয়ার হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার উত্তর ধলাপাড়া গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এস আই মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উত্তর ধলাপাড়া গ্রামে জনৈক দেলোয়ার হোসেনের বসতবাড়িতে মাদক কেনাবেচা চলছে। সংবাদটি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত অনুমান ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
আটককৃত দেলোয়ার হোসেন উত্তর ধলাপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ২৫ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত এবং বিক্রির উদ্দেশ্যেই এই ট্যাবলেটগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মেজবাহ উদ্দিন বাদী হয়ে ঘাটাইল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। আজ তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672