
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা ও পৌরসভা জুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। পেট্রোল, ডিজেল ও অকটেনের অভাবে স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। উপজেলার ছোট-বড় সব তেলের দোকান বন্ধ করে সটকে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে সাধারণ মানুষের ভোগান্তি এখন আকাশচুম্বী।স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এই সমস্যার সমাধান না হলে জেলা শহর ও অন্যান্য অঞ্চলের সাথে বুড়িচংয়ের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
সরেজমিনে শনিবার দুপুরে বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের
পূর্ণমতি এলাকায় গিয়ে দেখা যায়, জ্বালানি তেলের অভাবে রাস্তায় মাঝখানেই একটি মোটরসাইকেল পড়ে আছে। চালক মিয়া মো: নাজমুল হাসান জনি অসহায়ভাবে তেলের খোঁজ করছেন, কিন্তু আশেপাশে কোনো দোকানেই মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি।উপজেলা এবং পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাতেগোনা কিছু ট্রাক্টর ও পিকআপ ভ্যান চললেও সেগুলোতে চড়া দামে ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া গুণতে হচ্ছে তাদের। ভুক্তভোগী হোন্ডার মালিক মিয়া নাজমুল হাসান জনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বুড়িচংয়ে কোথাও তেল পাচ্ছি না। সব দোকান বন্ধ। ভরাসার তেলের পাম্পে আজকে তেল দিচ্ছে। মাঝরাতে যারা গিয়ে লাইনে দাড়িয়েছে তারা এখনো তেল পায় নি। জরুরি কাজে হরিমঙ্গল যাওয়ার কথা থাকলে ও যেতে পারছি না।
পূর্ণমতি গ্রামের পিকআপ চালক ডাব ব্যবসায়ী (ডাব আবন) জানান মাঝেমধ্যে অনেক কষ্টে কুমিল্লা থেকে সামান্য কিছু তেল সংগ্রহ করতে পারছি। বাধ্য হয়েই আমাদের ভাড়া বাড়াতে হচ্ছে, নয়তো গাড়ি চালানো সম্ভব নয়।"ব্যবসায়ীদের অনুপস্থিতি এবং তেলের তীব্র সংকটে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। অন্যথায় পুরো উপজেলার কৃষি ও পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672