
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারের গুরুত্বপূর্ণ একটি রাস্তার নির্মাণ কাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি নকশা ও বরাদ্দ অনুযায়ী রাস্তাটি ২৬ ফিট চওড়া হওয়ার কথা থাকলেও, রহস্যজনকভাবে তা মাত্র ১৮ ফিটে সংকুচিত করে নির্মাণ করা হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের এই চলমান কাজে এমন বড় ধরনের ত্রুটি-বিচ্যুতি দেখে স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ
কোনও বিশেষ ব্যক্তি বা প্রভাবশালী গোষ্ঠী সরাসরি হস্তক্ষেপে রাস্তার বিশাল একটি অংশ গায়েব করে দেওয়া হচ্ছে।বাজারের ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম ও ভবিষ্যৎ যানচলাচলের কথা তোয়াক্কা না করেই সংকুচিত করা হচ্ছে রাস্তা।
সরেজমিনে দেখা গেছে, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের প্রতিবাদের মুখেও কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর দাবি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাতের চেষ্টা করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অবিলম্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে নকশা অনুযায়ী ২৬ ফিট রাস্তার কাজ নিশ্চিত করতে হবে এবং এই দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672