
নুরুল ইসলাম বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর শহরের কোতয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় সাবেক শাহ ফরিদ হাসপাতাল-এর সামনে রাস্তার ঢালাই কাজকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা মোছাঃ নাজমিন আক্তার (৫২) তার বাসার সামনে, সাবেক শাহ ফরিদ হাসপাতালের সামনে রাস্তার ঢালাই কাজ করছিলেন। এ সময় একই এলাকার রুবেল শেখ (৩৫), স্বপন মামুদ (৪২)সহ আরও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি এসে কাজে বাধা দেয় এবং তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে নাজমিন আক্তারকে দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার ভাগ্নে রহিমকেও মারধর করা হয়।ঘটনাস্থলে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা পরিস্থিতি উপেক্ষা করে মারধর চালিয়ে যায় এবং পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।অভিযোগে আরও বলা হয়, বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিও প্রদান করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং প্রয়োজন হলে সাক্ষ্য দিতে পারবেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে ভুক্তভোগী নাজমিন আক্তার জানান, ঘটনার পর পরিবার ও স্থানীয়দের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করা হয়।এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672