
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁ পৌরসভার ৭ নং ওয়ার্ডে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। রবিবার (৫ এপ্রিল) বিকেলে দৈলেরবাগ গ্রামে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয়দের ক্ষোভ ও উদ্বেগ স্পষ্টভাবে উঠে আসে।
পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বক্তারা এলাকায় চলমান ডাকাতি, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র তুলে ধরেন। বিশেষ করে ‘সাকিব বাহিনী’ নামে পরিচিত একটি অপরাধী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়, যাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ বলে জানান উপস্থিতরা।
বৈঠকে দৈলেরবাগ, হাবিবপুর, কোম্পানিগঞ্জ, বাড়ি মজলিস ও চিলারবাগ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তারা একযোগে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
স্থানীয়দের স্পষ্ট হুঁশিয়ারি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে, বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে এখনই দৃশ্যমান পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672