
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লার ঢাকা থেকে আমতলীতে আগমন উপলক্ষে আমতলী উপজেলা বিএনপির উদ্যোগে পথসভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
রবিবার ৫ই এপ্রিল বিকেলে আমতলী চৌরাস্তা বাধঘাট সংলগ্ন পথ সভা ও সংবর্ধনায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন এর পক্ষ থেকে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাবেক উপজেলা সভাপতি জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে,সাবেক সদস্য সচিব তুহিন মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মোল্লা আমতলী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করতে যেয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে আবেগাপ্লুত কণ্ঠে বলেন,- “নির্বাচনে আমি হারিনি, বরং হেরে গিয়েছিল এই অঞ্চলের সাধারণ মানুষের উন্নয়ন।”

তিনি বলেন, সংসদ সদস্য হতে না পারলেও আল্লাহ তাকে জেলা পরিষদের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। অতীতের উন্নয়নের ঘাটতি তিনি তার দায়িত্বের মাধ্যমে পূরণ করতে চান।
জেলা পরিষদকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।প্রতিটি বরাদ্ধের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।
জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান এবং আমতলীর সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
পথ সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা থেকে আগত নেতৃবৃন্দ ও আমতলী উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672