
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মোঃ মাসরুরুল হক। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সন্তান মাসরুরুল হক ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রায় দুই দশকের অভিজ্ঞতায় তিনি দেশের বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। সর্বশেষ তিনি রাঙ্গামাটির বিলাইছড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন ওসিকে ঘিরে মুরাদনগরে সাধারণ মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা দায়িত্বশীল, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে তিনি থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনবেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং নির্মূলে কার্যকর পদক্ষেপ নেবেন বলে তারা আশাবাদী। পাশাপাশি সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করবেন বলেও প্রত্যাশা স্থানীয়দের।
সুধীজনদের মতে, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে ওসি মাসরুরুল হক থানার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবেন, যা সামগ্রিকভাবে এলাকার শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দায়িত্ব গ্রহণের পর ওসি মাসরুরুল হক বলেন, মুরাদনগর থানা এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংমুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ, শান্তিপূর্ণ সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা অপরিহার্য। আমি এলাকাবাসীর আন্তরিক সহায়তা কামনা করছি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672