
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইল।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বাংলা বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আসন্ন বাংলা নববর্ষকে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে বরণ করার লক্ষ্যে রাষ্ট্রীয় নির্দেশনা অনুসারে উপজেলা প্রশাসন, উপজেলা শিল্পকলা একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের গৃহীত কার্যক্রম, প্রস্তাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় ঘাটাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী,ঘাটাইল থানা ওসি (তদন্ত) প্রবাস কুমার বসু,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু,বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুণ - অর -রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672