
মোস্তফা ফানু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উপজেলা হলরুমে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এর আগে উপজেলা চত্বরে ফরিদপুর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শহিদুল ইসলাম বাবুল বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) জনাব যায়েদ হোসাইন, চর ভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন ও সকল কর্মকর্তাবৃন্দ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আঃ কুদ্দুস ভিপি বাদশা,সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার,সদস্য মনজুরুল হক মন্জু মৃধা,সাবেক সেক্রেটারি আঃ কুদ্দুস, সদস্য মোস্তফা কবির বেপারী,ওবায়দুল বারী দীপু খান,আব্দুল আলী মৃধা,যুবদল সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক মোঃ ওহাব মোল্লা, কৃষক দল সভাপতি কামরুল হাসান ফিরোজ,আলহাজ্ব মৃধা,সাইদুর খান সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনায় অংশগ্রহন করেন জনাব যায়েদ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা চরভদ্রাসন ( ভারপ্রাপ্ত), মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সার্কেল ফরিদপুর আজমীর হোসেন,জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন,গাজীরটেক ইউপি চেয়ারম্যান এয়াকুব আলী,উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর,উপজেলা বিএনপির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, সাংবাদিক আব্দুস সবুর কাজল ও আব্দুস সালাম মোল্লা প্রমুখ। মৎস জীবিদের পক্ষে বক্তব্য দেন মোঃ কামাল খান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন একটা সময় ছিল গ্রামগঞ্জের প্রতিটি বাড়ীতে গোয়াল ভরা গরু,গোলা ভর্তি ধান আর পুকুর ভরা মাছ থাকতো কিন্তু পরিবেশের উপর আমাদের নানা ধরনের নেতিবাচক কর্মকান্ডের কারনে এবং নদী নালা গুলি ভরাট,অপদখলের ফলে সঠিক ভাবে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। আমাদের সরকার মৎস্য জীবি সহ কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলের এগিয়ে আসতে হবে।
উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) জনাব যায়েদ হোসাইন।