
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা , এবং ১০ ম বিজ্ঞান অলিম্পিয়া, ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম নুরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান মোল্যা, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু, ফয়সাল হোসেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্টলের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের আবিস্কৃত প্রযুক্তি (ডিসপ্লেতে) প্রদর্শন করেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্ন অতিথি বৃন্দ স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672