
বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সাথে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ( ০৮/ ০৪/ ২০২৬ ) বিকাল ৩ ঘটিকায় উপজেলা মিনি কনফারেন্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভুমি জায়েদ হোসাইন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফকরুদ্দিন, আব্দুর রাজ্জাক, ৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, গাজীর টেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক আব্দুর সবুর কাজল, লিয়াকত আলী লাভলু, শিক্ষক শামসুদ্দিন আহমেদ ও লুৎফর রহমান, চরভদ্রাসন হাট বাজার বনিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিএনপি আব্দুল কুদ্দুস, আহ্বায়ক বিএনপি অহিদুজ্জামান মোল্যা, যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন, জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন, চরভদ্রাসন উলামা পরিষদের সভাপতি মুফতি সেলিম হোসেন সহ রাজনীতিবিদ, সাংবাদিক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য বৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ সকলের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া উপজেলার শিক্ষা, কৃষি, তেল সংকট, বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, ঔষধ ফার্মেসী গুলো ২৪ ঘন্টা খোলা রাখা, মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ ও উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672