
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়েছে্। হারুন অর রশিদ কে সভাপতি, সাইফুল ইসলাম সাধারন সম্পাদক ও মো: ঈমাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) উপজেলার মডেল মসজিদের হল রুমে কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শাহজাদা এমরান, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুকী তাপস ও দপ্তর সম্পাদক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলুর উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়। চ্যানেল এস ও দৈনিক মানবকন্ঠ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদকে সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম ভূইয়াকে সাধারণ সম্পাদক ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: ঈমাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি ডা: মোঃ ইউনুছ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, অর্থ সম্পাদক মোঃ ওসমান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল খান চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ বাছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবসার উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ নাহিদ ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ হাবিবুর রহমান সোহেল, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারুক আহমেদ, গাজী মোঃ রুবেল, মোঃ সজিব ভূঁইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন, নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান আখন্দ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোঃ খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, ডাঃ আয়শা খাতুন, ডা:আব্দুল মাজেদ, তানভীর আহমেদ লিংকন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।