
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো—মোঃ আদনান হাসান নূর (১০) ও আব্রাহাম হাসান আয়ান (৬)। তারা একই পরিবারের সন্তান।
জানা গেছে, শুক্রবার (আজ) সকাল আনুমানিক ১১টার দিকে বাসার পাশে ফুটবল খেলছিল দুই ভাই। একপর্যায়ে খেলতে গিয়ে বলটি পাশের পুকুরে পড়ে যায়। বল আনতে গিয়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে যায়।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মাতুয়াইল শিশু সনদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহতদের পিতা জিয়াউর রহমান। তারা রায়েরটেক এলাকার মকবুল খানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের স্থায়ী ঠিকানা কুষ্টিয়া জেলার মেহেরপুর থানার পিরোজপুর গ্রামে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে গভীর শোক ও সহমর্মিতা বিরাজ করছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672