
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরী সভা ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১১ এপ্রিল শনিবার বিকালে জগন্নাথপুর পৌর শহরস্থ মাদিহা প্লাজায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদির সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর কার্যকরী কমিটির সদস্য রিয়াজ রহমান, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল-আমীন, নির্বাহী সদস্য মুকিম উদ্দিন, দোলন মিয়া, মিজানুর রহমান মিজান ও জামাল হোসাইন প্রমূখ। বিগত কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ূন কবীর ফরীদি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক সিলেট বানী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক খোলা কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আল আমীন ও দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসাইন।
সভায় ২০২৬ সালের জুন মাসের মধ্যে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন এর লক্ষে সকলকে এক যোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সদস্য মোঃ মঈনউদ্দীন।