
আব্দুল হালিম গফরগাঁও প্রতিনিধিঃ
সম্প্রতি জাতীয় সংসদে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাকে ‘আদর্শ নগর“ নামে নতুন উপজেলা করার প্রস্তাব করেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারোজ্জাান বাচ্ছু। ‘আদর্শ নগর“ প্রস্তাবের কারনে আগের নাম (পাগলা উপজেলা হিসেবে) টিকিয়ে রাখতে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনগণ । ঐতিহাসিক ‘পাগলা’ নামটি পরিবর্তন করে নতুন নামকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হাজারো জনতা। শনিবার (১১ এপ্রিল) বিকেলে পাগলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। থানা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে।মিছিল শেষে স্থানীয় থানা চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা বলেন আদর্শ নগর নয়, আমরা ‘পাগলা’ নামেই উপজেলা চাই “ আমাদের পরিচয়—পাগলা থানা উপজেলা”, “ঐতিহ্যবাহী পাগলা নাম মুছতে দেব না”—এমন সব স্লোগান দিতে থাকেন। বিক্ষুব্ধ জনতার দাবি, ‘পাগলা নামটি এই অঞ্চলের দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে মিশে আছে। কোনো বিশেষ মহলের স্বার্থ চরিতার্থ করতে এই প্রাচীন নাম পরিবর্তন করে ‘আদর্শ নগর করার চেষ্টা এলাকাবাসী মেনে নেবে না।
এসময় সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র- জনতারাও বক্তব্যে রাখেন। তারা বলেন, পাগলা নামটি কোনো অবজ্ঞার নাম নয়, বরং এটি এইজনপদের স্বকীয়তা, একজন বক্তা বলেন, আমরা জন্ম থেকে পাগলা থানার মানুষ হিসেবে পরিচিত। হঠাৎ করে আমাদের ওপর ‘আদর্শ নগর’ নাম চাপিয়ে দেওয়া মানে আমাদের শেকড়কে অস্বীকার করা। অবিলম্বে এই প্রস্তাব বাতিল করে ‘পাগল “ নামেই নতুন উপজেলা বাস্তবায়নের আহ্বান জানান তারা । সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং বিক্ষোভ সমাবেশ থেকে আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, যদি জনমতের তোয়াক্কা না করে নামের এই পরিবর্তন চাপিয়ে দেওয়া হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে ।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলের এই থানাকে পূর্ণাঙ্গ উপজেলা করার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। সম্প্রতি উপজেলা করার প্রশাসনিক প্রক্রিয়ায় ‘আদর্শ নগর’ নামটি প্রস্তাব করায়। এই অসন্তোষের সৃষ্টি হয়।