
শামীম আহমেদ সাঁথিয়া, পাবনা)
পাবনার সাঁথিয়ায় আলহাজ্ব খোদেজা আমিন পাঠাগার ও ফাউন্ডেশন (আকাফ) এর উদ্যোগে বই পাঠ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা সোমবার (১৩এপ্রিল) সিলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশলী, লেখক ও সমাজসেবক জি এম এম কামাল পাশার সভাপতিত্বে এবং অধ্যক্ষ ও সাংবাদিক আব্দুদ দাইন সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাঃ আলমগীর কবির, অ্যাডভোকেট আব্দুল মমিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব খোদেজা আমিন পাঠাগারের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক জালাল উদ্দিন, সাংবাদিক খালেকুজ্জামান পান্নু, শিক্ষক রফিকুল ইসলাম কাফি, আব্দুর রহমান, শামীম হোসেন, সুলতানা ইতি, শারমিন আক্তার, শামিমা নাসরিন শিমুল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অ্যাডভোকেট সিমকি ইমাম খান, মিনা খাতুন, আজগার আলী ও আখি খাতুন রথিসহ চারজনকে গুণীজন সম্মাননা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পাঠাগার পরিদর্শন করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672