
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন' এর অন্যতম ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপে নামছে দলটি। কৃষকের ভাগ্য উন্নয়নে দেশনায়ক তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী 'কৃষিকার্ড' বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।এই উপলক্ষে টাঙ্গাইল জেলায় প্রধানমন্ত্রী (প্রস্তাবিত) তারেক রহমানের শুভাগমন এবং কৃষিকার্ড বিতরণ কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে ঘাটাইল উপজেলার প্রতিটি স্তরে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।এই বিশাল কর্মযজ্ঞ ও কৃষিকার্ড বিতরণ কার্যক্রম সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মো: আকবর আহমেদ এক বিশেষ শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসিরের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রমকে সফল করতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।এক বিবৃতিতে মো: আকবর আহমেদ বলেন, "তারেক রহমান কৃষকের অধিকার নিশ্চিত করতে যে কৃষিকার্ডের প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাংলাদেশের কৃষি বিপ্লবে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। এই কার্যক্রম সফল হওয়া মানেই কৃষকের বিজয়।"উক্ত কর্মসূচি সফল করার লক্ষে সন্ধানপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, কৃষিকার্ড বিতরণের মাধ্যমে প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি সুযোগ-সুবিধা পাবেন এবং কৃষি খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ হবে।১৪ এপ্রিল উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে সফল ও সার্থক করতে সন্ধানপুর ইউনিয়নসহ ঘাটাইলের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা।
কৃষিকার্ড বিতরণ ও তারেক রহমানের টাঙ্গাইল আগমন।শুভেচ্ছা জ্ঞাপনে: মো: আকবর আহমেদ (সভাপতি,জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম, ঘাটাইল) এবং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।সার্বিক তত্ত্বাবধানে: এস এম ওবায়দুল হক নাসির।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672