
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
লোকজ বাংলার সংস্কৃতি প্রদর্শনী ও উৎসব মুখর আয়োজনে আমতলীতে পালিত হয়েছে বাঙালীর ঐতিহ্যবাহী ১লা বৈশাখ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।বর্নাঢ্য শোভাযাত্রা, পান্তা ভাত,সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

১লা বৈশাখের কর্মসূচি উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো:জালাল উদ্দিন ফকির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো:তুহিন মৃধা, আমতলী থানার ওসি (তদন্ত)মো:সাইদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ মো:জামাল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোঃ আজিজ মিয়া,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো:জালাল খান, এনএসএস'র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো:জাকির হোসেন,আমতলী প্রেসক্লাবের সভাপতি, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মো রেজাউল করিম,আমতলী মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো:মনিরুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ খোকন সহ সকল দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
রংবেরঙের সাজ পোশাকে বৈশাখী শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় সবাইকে সাথে নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে বৈশাখী সাজের স্টল গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672