
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
হাসি আনন্দে উৎসবমুখর পরিবেশে বর্নাঢ্য আয়োজনে বরগুনায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী শিমুলতলা মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’-এর সুরে নতুন বছরকে বরণ করে নেন উপস্থিত দর্শক-শ্রোতারা। অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন রাখা হয় সার্কিট হাউজে।
সকাল ৮টায় শিমুলতলা মঞ্চে মেলার উদ্বোধন করা হয়। এতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ‘এসো হে বৈশাখ’ সঙ্গীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা এবং "পায়রা উড়িয়ে" অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়,
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে "বৈশাখী শোভাযাত্রা" ও বর্ণাঢ্য র্যালি বের হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিমুলতলা মেলা মাঠে গিয়ে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা,সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ,জেড,এম সালেহ ফারুক, বিজ্ঞ পিপি (বরগুনা জজ কোর্ট) ও সাবেক পৌর বিএনপির আহবায়ক নুরুল আমিন, বিএনপি নেতা জাফর ও মিজানসহ বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সেক্রেটারি ইমরান ও অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্রশীল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, এডিসি শিক্ষা, সদর উপজেলার ইউএনও, পুলিশ সুপার ইব্রাহিমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী এবং সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
বিকেলে অনুষ্ঠিত হবে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, যার মধ্যে থাকবে হাডুডু, পুকুড় থেকে হাঁস ধরা এবং কলাগাছ থেকে কলসী নামানোর প্রতিযোগিতা। বিকালে শুরু হতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে থাকবে গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে উঠবে শিল্পকলা এবং ঐতিহ্যবাহী শিমুলতলার মাঠ।
দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে বরগুনাবাসী আনন্দ-উচ্ছ্বাসে দিনের প্রথম প্রহর থেকেই বরণ করে নেয় নতুন বাংলার নতুন বছরকে। একইভাবে জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী ও তালতলী উপজেলাতেও উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শেষাংশে রয়েছে পুরস্কার বিতরণী ও শিল্পকলায় সাংস্কৃতি অনুষ্ঠান।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (অতিরিক্ত জেলা প্রশাসক- সার্বিক) অনিমেষ বিশ্বাস ও সদস্য সচিব (বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান) রেজবুল কবির।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672