
ক্রাইম রিপোর্টার: রাজিব খাঁন
মুক্তির দিগন্ত হোক চির অবারিত ; শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও মেহনতী মানুষের বিজয় সুনিশ্চিত" স্লোগানকে ধারণ করে রাজশাহীতে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে নববর্ষ -১৪৩৩ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ মিলনমেলা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাবেক সাধারণ সম্পাদক ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আসলাম উদ দৌলা, সিনিয়র সহ সভাপতি সরকার শরিফুল ইসলাম, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাহউদ্দিন মিন্টু, দৈনিক রাজশাহী'র আলো সম্পাদক আজিবার রহমান, রিপোর্টার্স ইউনিটি রাজশাহীর সভাপতি আব্দুল মুগনী নিরো, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, উদীচী রাজশাহীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আল আমিন হোসেন, কার্যনির্বাহী সদস্য রাজীব আলী রাতুল বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন, মোটর শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা,
রাজশাহী প্রেসক্লাবের সহসভাপতি শাহরিয়ার অন্ত, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সাংবাদিক শফিকুল, ইমন প্রমুখ।
বর্ষবরণের মিলনমেলায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালী সংস্কৃতির প্রধান উৎসব। হাজার বছর ধরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙ্গলী এ উৎসব পালন করে আসছে। এ উৎসবকে ধারণ করে ষোলআনা বাঙালীয়ানা হৃদয়ে ধারণ করতে হবে, বাঙ্গলীর ঐতিহ্যকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে ও বাঙালীকে বিশ্বের বুকে মাথা উঁচু করে তুলতে সব প্রচেষ্টা থাকতে হবে সাংবাদিকদের। সমাজে সচেতনতা গড়ে তুলতেও অতীতের চেয়ে আরো সক্রিও ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672