
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টারঃ
শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দিনে দুপুরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (১৫ এপ্রিল) দুপুর প্রায় ৩টার দিকে আশুলিয়া ইউনিয়নের শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহত ফয়সাল মোল্লা (৩৬) স্থানীয় বাসিন্দা এবং আশুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করেন। পরে বুধবার দুপুরে ওই মোবাইল ফোন ফেরত দেওয়ার কথা বলে তাকে একটি নির্জন স্থানে ডেকে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ড ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
নিহতের বাবা হুমায়ুন কবির মোল্লা অভিযোগ করেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672