
নুরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড়পাইককান্দী গ্রামে স্বর্ণের চেইন চুরির অভিযোগকে কেন্দ্র করে একাধিকবার শালিস হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেলো মোল্যা নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণের চেইন চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় কয়েক দফায় শালিস বৈঠক হয়। সর্বশেষ গত শুক্রবার ১৭ এপ্রিল বড়পাইককান্দী মাদ্রাসা মাঠে একটি বড় শালিস বসে, যেখানে এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
শালিসে সভাপতিত্ব করেন ছিদ্দিক মাতুব্বর এবং পরিচালনা করেন সবুজ কাজী। তবে অভিযোগ উঠেছে, শালিসে চোরের পক্ষ নেওয়ার চেষ্টা করা হয়েছে, যার কারণে একাধিকবার শালিস করতে হয়েছে।
ভুক্তভোগী আগে থানায় অভিযোগ দায়ের করলেও স্থানীয় সমাজপতি ও শালিসের দায়িত্বশীলরা গ্রামেই বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে শালিসের আয়োজন করেন।
এদিকে, শালিসের কিছু খণ্ড ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672