
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভাষা সৈনিক ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল করিম সরকার আর নেই। ১৮ এপ্রিল ভোর রাতে কুড়িগ্রাম শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
মরহুমের পরিবার ও সহকর্মীরা জানান, ছাত্রজীবনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কুড়িগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আবদুল করিম সরকার। আন্দোলনের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের কারণে তার বিরুদ্ধে হুলিয়া জারি হয় এবং দীর্ঘ সময় তাকে আত্মগোপনে থাকতে হয়।
কর্মজীবনের শুরুতে তিনি খাদ্য বিভাগে চাকরিতে যোগ দিলেও স্বাধীনচেতা মানসিকতার কারণে সেই পেশা ছেড়ে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। আমৃত্যু তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং একসময় জাকের পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে জেলা সভাপতির দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি সাহিত্যচর্চার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। ষাটের দশকে তার দুটি গ্রন্থ প্রকাশিত হয়, যা স্থানীয় সাহিত্যাঙ্গনে সমাদৃত হয়েছিল।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই কুড়িগ্রাম জেলা বারের সহকর্মী আইনজীবীসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বাসভবনে ভিড় করেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় কুড়িগ্রাম কালেক্টরেট ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672