
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং পৌরসভার অন্তর্গত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে মিলাদ ও দোয়ার আয়োজনটি অনুষ্ঠিত হয়।সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ মাষ্টারের সঞ্চালনায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আরিফ কাউসার রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যুবসমাজের আইকন, ক্রীড়া সংগঠক, শিক্ষাবিদ মো এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো মুমিনুল হক খান, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সভাপতি আবুল হোসেন মাষ্টার, সহকারী প্রধান শিক্ষক মো কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক আবু ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক হেসেন মাষ্টার, সাবেক অভিভাবক সদস্য খোরশেদ আলম খোকন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা খন্দকার আবু মুসা সহ অত্র স্কুলের শিক্ষক, অভিভাবক বৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে সফল হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এসএসসি পরীক্ষা শুধু একটি ধাপ নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ এক মোড়—যেখানে সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসই পারে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে।পরে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা বিল্লাল হোসেন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672