

আলতাব হোসেন স্টাফ রিপোর্টার:
ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে একাধিক শ্রমিক নেতার বিরুদ্ধে শ্রমিকদের অর্থ আত্মসাৎ, অনিয়ম ও নৈতিক অবক্ষয়ের অভিযোগ নতুন করে সামনে এসেছে। পুরনো বিল-ভাউচার সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়গুলো পুনরায় আলোচনায় এসেছে, যার সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক কিছু ভাইরাল ভিডিও ও তথ্য।

প্রাপ্ত নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে শ্রমিক কল্যাণ ও লেঅফ সংক্রান্ত খাতে ৫ লাখ টাকা, ২ লাখ ৩০ হাজার টাকার অর্থ উত্তোলন ও লেনদেনের প্রমাণ পাওয়া গেছে শ্রমিক নেতা আল আমিনের নামে। ও আরেকটি ভাউচারে এক লক্ষ টাকা লেনদেন সংক্রান্ত তথ্য শ্রমিক ফেডারেশনের জাহাঙ্গীরের নামে তবে এসব অর্থের সঠিক ব্যবহার ও স্বচ্ছ হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। বিশেষ করে সংশ্লিষ্ট ডেবিট ভাউচারগুলোতে অর্থ প্রদানের বিবরণ থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
যদিও এসব ভাউচার পুরনো, তবুও সম্প্রতি শ্রমিক নেতাদের ব্যক্তিগত কর্মকাণ্ডকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।এ এ বিষয়ে শ্রমিক নেতা আল আমিনের সাথে কথা বললে তিনি বলেন এটি অনেক পুরনো বিষয় এটি নিয়ে নতুন করে কথা বলতে চাচ্ছি না, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শ্রমিক নেতা ঠান্ডুকে নেশাগ্রস্ত অবস্থায় নারীদের সঙ্গে অসংযত আচরণ করতে দেখা গেছে । এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
অন্যদিকে, শ্রমিক নেতা ফরিদকে ঘিরে প্রায় ৩৫ লাখ টাকা ভাগাভাগির অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে একটি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে এবং পরবর্তীতে কয়েকজন নেতা বসে উক্ত অর্থ ভাগাভাগি করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে এবং শ্রমিকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, কিছু অসাধু শ্রমিক নেতা মালিকপক্ষের সঙ্গে যোগসাজশ করে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন। শ্রমিকদের ঘাম ঝরানো অর্থ আত্মসাৎ করে তারা ব্যক্তিগত সম্পদ গড়ে তুলছেন—যার মধ্যে রয়েছে, শ্রমিক নেতা ফরিদের অভিজাত আবাসন, রুপায়নে প্লট ক্রয়, কিছু শ্রমিক নেতার একাধিক অফিস স্থাপন এবং বিলাসী জীবন যাপন।
আশুলিয়া অঞ্চলে নিবন্ধিত ও অনিবন্ধিত বহু শ্রমিক সংগঠন সক্রিয় থাকলেও, এসব সংগঠনের আড়ালে কিছু নেতার অনিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহল বলছে, শ্রমিকদের স্বার্থ রক্ষার নামে কেউ যেন ব্যক্তিগত লাভের পথ তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি জরুরি।
অভিযুক্ত শ্রমিক নেতাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672