
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে থানা পুলিশের এক অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল আকন্দ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ (বুধবার) দুপুরে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের শানবান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি চৌকস দল লক্ষিন্দর ইউনিয়নের শানবান্দা সাকিনস্থ গারো বাজার হতে সাগরদিঘীগামী পাকা রাস্তার বাঘাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে রুবেল আকন্দকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. রুবেল আকন্দ ঘাটাইল উপজেলার বাঘাড়া (নতুন বাজার) গ্রামের মো. বারেক আকন্দের ছেলে। তিনি ওই এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
ঘাটাইল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রুবেল আকন্দ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672