
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরের বারাখওয়ানাত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু নাসের শামীম (৬০) দীর্ঘদিন ধরে জোহানেসবার্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী গ্রামে। তার পিতা মৃত আবদুর রশিদ। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও চার সন্তানের জনক।
দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন জানান, ঘটনার সময় শামীম তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে নিহতের স্বজন ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন জানান, তার ফুফাতো ভাই শামীম দীর্ঘদিন ধরে জোহানেসবার্গে ব্যবসা করে আসছিলেন। বর্তমানে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672