
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সাথে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে হামিম সরদার(২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার(২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত হামিম সরদার ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে। তিনি ভাঙ্গা কে এম কলেজের শিক্ষার্থী ছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেএম কলেজ শাখার সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ভাঙ্গা থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাউতিকান্দা ফিডার সড়কের প্রবেশ মুখে রেললাইন আন্ডারপাস এলাকায় পৌছালে বিপরীতমুখী দুটি ব্যাটারীচালিত অটোর সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, রোগীটি মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার করার মুহুর্তে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় হামিম সিকদার নামে একজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672