
ক্রাইম : রিপোর্টার : রাজিব খাঁন
ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের চার জন রোভার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে আজ ২৩/০৪/২০২৬ ইং তারিখ যাত্রা শুরু করে। এ উপলক্ষে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কাউন্সিলের সম্পাদক প্রফেসর ড. রেজাউল করিম - ২ স্যার পরিভ্রমণকারী দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উদ্বোধন ঘোষণা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৪৫ -তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন, ৪৬-তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক মো: রিন্টু মিয়া সহ অন্যান্য রোভারবৃৃন্দ।
পরিভ্রমণকারী রোভারবৃন্দ হলেন:
১. রোভার এস,এম, আলফাজ আলী নয়ন (দলনেতা)
২. রোভার মো: রাশিদুল ইসলাম (সহকারী দলনেতা)
৩. রোভার মো: তাজিউর রহমান তাজ (সদস্য)
৪. রোভার প্রশান্ত সরকার (সদস্য)
রোভার স্কাউটস্ এর সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড” প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এই পরিভ্রমণ সম্পন্ন করবে। পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তারা রাজশাহী থেকে নওগাঁ হয়ে হিলি স্থলবন্দর পযর্ন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করবে। এই সময় সমাজ সচেতনতামূলক চারটি শ্লোগান তারা বহন করবে-
"যুদ্ধ নয়, শান্তিই মানবতার পথ"
"প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, রোভার স্কাউটের এই আহ্বান"
"পানি, গ্যাস ও বিদ্যুৎ অপচয় রোধ করি"
"মাদকমুক্ত জীবন গড়ি"
পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672