
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় বাচ্চু মিয়ার বাড়ির সামনে কুমিল্লা-বাগড়া সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা নগরীর শুভপুর এলাকার মদন সাহার পুত্র ইমন সাহা (২৫); ধননঞ্জয় এলাকার জীবন চন্দ্র শীলের পুত্র জয় চন্দ্র শীল (২৫); চকবাজার (পুলিশ ফাঁড়ী সংলগ্ন) এলাকার মৃত রিঞ্জন চক্রবর্তীর পুত্র লিটন চক্রবর্তী (৪০); ভাটপাড়া এলাকার জাকির হোসেনের পুত্র আল আমিন (২৫); কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভাটপাড়া (আইএমপি বেকারি সংলগ্ন) এলাকার লিটন মিয়ার পুত্র রায়হান কবির রাব্বি (৩৩); বুড়িচং উপজেলার ছোট হরিপুর এলাকার জাহের মিয়ার পুত্র মোঃ ইউসুফ (৩০); শিমপুর এলাকার আঃ মতিনের পুত্র রাকিব (২৩); এবং কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভূবনঘর, বিষ্ণপুর এলাকার আলী হোসাইনের পুত্র তাসরিফ হাসান লিয়ান (২৩)।
ওসি মোঃ লুৎফুর রহমান আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।”পরে গ্রেফতারকৃতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাদকদ্রব্য সেবনের বিষয়টি নিশ্চিত করে লিখিত মতামত প্রদান করেন। এরপর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672