
আশিকুর রহমান, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মুখে সংঘটিত এক ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১), উত্তরা।
গ্রেপ্তারকৃত ইমরান স্থানীয়ভাবে ‘কলা ইমরান’ নামে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর দত্তপাড়া হিমারদিঘী এলাকায় তার বেড়ে ওঠা। এলাকাবাসীর দাবি, ইমরান একজন চিহ্নিত অপরাধী এবং অতীতে একাধিক গুরুতর অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল। একসময় সে ‘ক্রস লিস্টেড’ আসামি হিসেবেও পরিচিত ছিল। তার নাম শুনলেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ত বলে জানান স্থানীয়রা।
সাম্প্রতিক ঘটনায় অস্ত্রের মুখে একটি দোকান থেকে মালামাল লুট করা হয়। ওই ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে ইমরানের নাম সামনে আসে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-১ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ইমরানের ভয়ে তারা আতঙ্কিত ছিলেন। তারা আশা করছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা যায়।
সচেতন মহল মনে করছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা জরুরি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672