
মোঃ সোহরাব হোসেন মুন্সি, নিজস্ব প্রতিনিধিঃ
২৭ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তন চত্ত্বরে “জাগ্রত যুব সংঘ (জেজেএস)” এর উদ্যোগে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরাম এর আয়োজনে দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব থান্দার কামরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার ৬স্কুল, ফায়ার সার্ভিস স্টেশন, স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় দুই শতাধিক প্রতিনিধি এই মেলায় অংশগ্রহন করেন। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলায় ৬টি স্কুল থেকে আগত শিশুরা দুর্যোগ পরিস্থিতে কিভাবে খাপ খাইয়ে নিতে পারা যায়, বিকল্প বিদ্যুৎ উৎপাদন, লবনাক্ত পানি থেকে সুপেয় পানি উৎপাদন প্রক্রিয়া, আদর্শ সাইক্লোন সেল্টার এর মডেল, পরিবেশ বান্ধব কলকারখানা ও জলবায়ু বান্ধব গ্রাম প্রতিষ্ঠার মডেল উপস্থাপন করেন। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এর নেতৃত্বে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা এক বর্নাঢ্য র্যালী এলাকার গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এস শেষ হয়। এরপর আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে ছাত্র-ছাত্রীদের প্রস্তুতকৃত ডেমো প্রজেক্ট সমূহ পরিদর্শন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সিনিয়র উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী ফ্যামিলি প্লানিং অফিসার, উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক শিক্ষক ও অন্যান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মেলায় আগত শিশুদের কার্বন নিঃসরণ কমাতে, পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধে এবং অধিক সংখ্যক বৃক্ষ রোপন করতে শিশুদের উদ্বুদ্ধ করেন এবং কলকারখানার বর্জ যত্রতত্র না ফেলতে পরামর্শ প্রদান করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুর্যোগ বিষয়ক সিগন্যাল ও করনীয় বিষয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের ধারনা প্রদান করেন এবং এবিষয়ে সকলকে পূর্বপ্রস্তুতিসহ অন্যান্য ব্যবস্থা গ্রহনের পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) KNH ও BMZ-Germany এর সহযোগিতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষিরা জেলার ১০টি উপকূলীয় উপজেলা এবং খুলনা শহর এলাকায় জলবায়ু পরিবর্তূন ও দুর্যোগ বিষয়ে শিশুদের কন্ঠস্বর ও নেতৃত্ব উন্নয়নে ‘‘স্ট্রেন্দেনিং চিলড্রেন’স ভয়েজ এন্ড লিডারশিপ ইন এ্যাডড্রেসিং ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিজাস্টার রিস্ক ইন বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন করছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672