
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচংয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ার অ্যাপস লগইন অবস্থায় থাকা চারটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) রাতে বুড়িচং থানার একটি টিম উপজেলার ৩নং বুড়িচং সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় আরাগ ব্রিজ সংলগ্ন দেলোয়ারের চা দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখানে মোবাইল ফোন ব্যবহার করে সাইবার স্পেসে জুয়া খেলার প্রমাণ পেয়ে চারজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বুড়িচং পশ্চিম পাড়ার কিতাব আলীর বাড়ির মোঃ দেলোয়ার হোসেন (৩৮), বি-পাড়া থানার ষাইটশালা উত্তরপাড়ার বাসিন্দা বর্তমানে বুড়িচং পশ্চিম পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মোঃ রাসেল (২৪), পশ্চিম পাড়ার মাজু মিয়ার বাড়ির মোঃ শামীম (৩৫) এবং নোয়াপাড়ার তাজু মিয়ার বাড়ির মোঃ বিল্লাল হোসেন (৪৪)।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়ার অ্যাপস চালু অবস্থায় থাকা চারটি বিভিন্ন মডেলের স্মার্টফোন জব্দ করা হয়েছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672