
রিয়াজ রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাওর গুলোতে যখন বোরো ধান কাটার মৌসুম তুঙ্গে, ঠিক তখনই গত কয়েক দিনের টানা বৃষ্টিতে হাওরের পাকা ধান পানিতে ডুবে ভেঙ্গে গেছে কৃষকের স্বপ্ন। ফলে আনন্দের মৌসুম এখন পরিণত হয়েছে উদ্বেগে। হাওরের পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কর্তনকৃত বোর ধান ঘরে তুলতে না পারায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। হাওরে দ্রæত পানি বাড়ায় অনেক জমিতে ধান কাটার সুযোগই মিলছে না। এতে চোখের সামনে ফসল হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষকরা। এদিকে শুধু জমিই নয়, রেহাই পায়নি ধান শুকানোর খলাও। টানা বৃষ্টিতে খলাতে পানি জমে থাকায় ধান মাড়াই ও সংরক্ষণে দেখা দিয়েছে চরম সংকট। ফলে কাটা ধানও ঠিকমতো ঘরে তোলা যাচ্ছে না। পানি বৃদ্ধি পাওয়ার কারনে ধান কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি চলাচলও ব্যাহত হচ্ছে। পাশাপাশি রয়েছে কৃষি শ্রমিক সংকট।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ২০ হাজার ৪২৩ হেক্টর (১লাখ ৫০ হাজার ১৭২ কেয়ার) জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ ধান ইতোমধ্যে কাঁটা হয়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায় গত দুদিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার কেয়ার জমিনের বোর ধান পানিতে তলিয়ে গিয়েছে। যদিও কৃষি অফিসার জানান, উপজেলার ৭ হাজার কেয়ার জমিনের বোর ধান পানিতে আক্রান্ত হয়েছে। উপজেলার বৃহত্তর নলুয়ার হাওরের কৃষক আনোয়ার বলেন, ধান কাটার সময় হাওরের সব ধান তলিয়ে গেছে। আমরা অনেক কৃষক ঋণ করে বোর ধান চাষ করছি। কিভাবে ঋণ পরিশোধ করবো। হঠাৎ বৃষ্টিতে আমাদের এতো ক্ষতি হবে বুঝতে পারিনি।
কৃষক জুনেদ মিয়া বলেন, ‘টানা বৃষ্টিতে শত শত কেয়ার জমির ধান পানিতে ডুবে যাচ্ছে। পানি বেড়ে যাওয়ায় মেশিন দিয়েও ধান কাটা যাচ্ছে না। আমাদের কষ্টের ফসল চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে।’
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, কত কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকায় হাওরের পানি বাড়ছে। আগাম বন্যার ঝুঁকি এড়াতে ৮০ শতাংশ ধান পাকলেই দ্রæত ধান কাটার জন্য কৃষকদের আগেই সতর্ক করা হয়েছিলো। শ্রমিক সংকটের বিষয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অন্য জেলা থেকে কৃষি শ্রমিক সংগ্রহের কাজ করছি। কৃষকের বোর ধান কর্তনে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্থরের মানুষের সহায়তায় কামনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, উপজেলার সকল হাওররক্ষা বাঁধ পরিদর্শন করা হয়েছে। বাঁধে কোথাও কোন সমস্যা নেই। কৃষকের বোর ধান ঘরে তুলতে জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শক্রমে উজেলা প্রশাসন কাজ করছে। বৃষ্টির কারনে কৃষকের ধান শুকাতে অসুবিধা সৃষ্টি হচ্ছে। তাই ধান শুকাতে কৃষকের সুবিধার জন্য সরকারী সকল স্থাপনার ছাদ এবং আঙ্গিনা ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672