
ফরিদপুর জেলা প্রতিনিধি:
“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার
সকাল ১১টা ৩০ মিনিটে জেলা ট্রাফিক বিভাগ, ফরিদপুরের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ফরিদপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড্রাইভিং ট্রেডে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং, ট্রাফিক আইন এবং নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামছুল আজম, টিটিসির ইনস্ট্রাক্টর সৈয়দ আজমল হোসেন, পিডিও মামুনুর রশিদ এবং ইনস্ট্রাক্টর নাজিমুদ্দিন আলম সিরাজী। টিআই খোরশেদ আলম
ফরিদপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে নতুন প্রজন্মের চালকদের ট্রাফিক আইন মেনে চলা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672