
মোঃ মামুন মিয়া, জেলা প্রতিনিধি শেরপুর
নকলা উপজেলার ৮ নম্বর চরঅষ্টধার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবসন্তী গ্রামে পরিকল্পনাহীনভাবে পুকুর খননের কারণে শতাধিক কৃষকের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এতে করে এলাকার কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা বাদশা, পাতা ও মনি মিয়া ব্যক্তিগত উদ্যোগে পুকুর খনন করছেন। তবে এ খননের সময় যথাযথ পরিকল্পনা ও পরিবেশগত বিষয় বিবেচনা না করায় জমিতে পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পুকুরের জন্য রিং কালভাটের সামনে বাঁধ দেওয়ার কারণে আশপাশের জমিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং অনেক আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, দীর্ঘদিনের চাষাবাদের জমি হঠাৎ করেই পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে করে মৌসুমি ফসল উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে, যা তাদের জীবিকা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবৈজ্ঞানিকভাবে পুকুর খনন বন্ধ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কৃষিজমি রক্ষা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
এলাকাবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে কৃষকদের দুর্ভোগ লাঘব হবে এবং কৃষি উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672