
জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান
পঞ্চগড়ে ফসলের ক্ষেতজুড়ে লতায় মোড়ানো বিভিন্ন সাকসর্জবির গাছ।ক্ষেতের কোন গাছে ফুটেছে ফল। আবার কোন গাছে ধরেছে ছোট ছোট ঢেরস । সেই ঢেরস,পাট শাক,কচু ফসল দেখেই বুকে স্বপ্ন বেঁধেছিল পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি গ্রামের বকুল চন্দ্র রায়সহ তার পরিবার।
৪.০৫ একর জমির মধ্যে বাড়ি বাদে বাকি জমিতে ঢেরস, পাটশাক, কচু ফসল গাছ উপড়ে নস্ট করে ফেলেছে।
গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক বকুল চন্দ্রের ক্ষতিগ্রস্থ ঢেরস,পাটশাক ও কচু ক্ষেত দেখতে ভিড় করেছেন স্থানীয় লোকজন।
ক্ষতিগ্রস্থ কৃষক বকুল চন্দ্র জানান, ৪.০৫ একর জমি দাদার মৃত্যুর পর আমার বাবা পৈতিক সুত্রে মালিক হয়।
এবং প্রমানন্দ অধিকারীর ওয়ারিশ গণের নিকট হইতে গত ২৮ অক্টোবর ২০১৫ সালে২৭৭৩ নং দলিল মুলে ৬১ শতক ক্রয় সুত্রে মালিক হইয়া ভোগদল করে আসতেছি। এবং আমার জমিতে বিভিন্ন সাকসর্জবি,ঢেরস,পাটশাক,কচু,সুপারী গাছ রোপর করা হয়।
গত ২৯ এপ্রিল বুধবার দুপুরে একই ইউনিয়নের কৈকুড়িপাড়া গ্রামের আব্দুল জব্বার দেশীয় অস্ত্রসহ তার বাহিনী নিয়ে আমাদের ভোগদলীয় জমিতে ঢেরস,পাটশক, কচু ও সুপারী গাছ উপড়ে ফেলে। যার মুল্য প্রায় ১ লক্ষ টাকা। তাৎক্ষণিক থানায় জানালে। তারা মেরে ফেলার হুমকি দেয়। তাদের ভয়ে পরিবার নিয়ে আতংকে রয়েছে।
বিষয়টি তদন্ত করে সুস্ঠ বিচারের দাবী জানান। ক্ষতিগ্রস্থ কৃষক বকুল চন্দ্র রায়।
এদিকে বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান,অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672